ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
96tvbd

ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক নোমান হোসেন


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার এপ্রিল ৭, ২০২৬, ০৫:২৫ পিএম ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক নোমান হোসেন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এদিকে আলাদা প্রজ্ঞাপনে ঝিনাইদহের ডিসি মো. আব্দুল্লাহ আল মাসউদকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Side banner