অনলাইনে কারাবন্দিদের সেবার অর্থ ও ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কারাবন্দিদের দৈনন্দিন ব্যবহার্য অর্থ এবং বিভিন্ন ধরনের ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও কারা অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম