ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
96tvbd
সভাপতি দুধ মিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ রিপন

বাঞ্ছারামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত 


৯৬ টিভি | স্টাফ রিপোর্টার মে ২০, ২০২৬, ০৯:৪৮ এএম বাঞ্ছারামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আওতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি দীর্ঘদিন পর উপজেলায় গঠন করা হলো। কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুধ মিয়া মাস্টার  ও সাধারণ সম্পাদক সমাজসেবক, ব্যবসায়ী ও সংগঠক এ কে এম মোশাররফ হোসেন রিপন।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম  বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত চিঠিতে আজ (১৯ মে) এ তথ্য প্রকাশ করা হয়। 
এছাড়া ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি মো. মোবারক হোসেন নাছিম ও  লক্ষ্মী রানী মাস্টার এবং সদস্য ৫ জন হচ্ছেন ড. অহিদুজ্জামান, আব্দুল মতিন মাস্টার, শাহাজাহান মাস্টার, সাবেক প্রধান শিক্ষক ফেরদৌসী লাকী এবং নারী উদোক্তা মুন্নি বেগম। 
কমিটি মেয়াদকাল থাকবে তিন বছর। কমিটির কর্ম এলাকা থাকবে বাঞ্ছারামপুর  উপজেলা। উপজেলার সর্বজন শ্রদ্ধেয় নতুন সভাপতি দুধ মিয়া মাস্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী  সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সবাইকে নিয়ে শীঘ্রই মাঠে নামব। আমরা দন্ত্যহীন বাঘ হয়ে থাকতে চাই না।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর