ধারাবাহিক: তিতাস নদী ও হারিয়ে যাওয়া জলপথের সন্ধানে
তিতাস নদীর বুকে ফিরুক প্রাণ, জেগে উঠুক হারানো জলপথ
বাংলাদেশের নদ-নদী কেবল প্রাকৃতিক সম্পদ নয়; এগুলো দেশের ভূপ্রকৃতি, অর্থনীতি, কৃষি, যোগাযোগ ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে জনপদ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধ হয়। বিকশিত হয় মানুষের জীবনধারা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীও তেমনই একটি গুরুত্বপূর্ণ জলধারা। এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের