ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
96tvbd

প্রসঙ্গ: সোনার বাংলা ৯৬ ব্যাচ এর তৃতীয় বর্ষপূর্তি


৯৬ টিভি | সাইফুল ইসলাম চৌধুরী টুটুল নভেম্বর ৯, ২০২৬, ০১:০৭ পিএম প্রসঙ্গ: সোনার বাংলা ৯৬ ব্যাচ এর তৃতীয় বর্ষপূর্তি

বন্ধুরা আসসালামু আলাইকুম।
সোনার বাংলা ৯৬ ব্যাচের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান তোমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল ও সার্থকভাবে সুসম্পন্ন হয়েছে। এ সফলতার কৃতিত্ব ৯৬ ব্যাচের বন্ধুদের, যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের নাম উল্লেখ না করলেই নয়, যাদের নাম উল্লেখ না করলে নিজেকে অপরাধী মনে হবে নিজেকে তারমধ্যে আহম্মেদ আলী, ইসরাফিল তাপস, আবু খালেদ সাদী, আবিদুল হক রুমেন, জাহাঙ্গীর ফকির, জেসমিন মোস্তাফি, ইরাম জাহান, আঁখি আনোয়ার, হাসি আক্তার, আসাদুজ্জামান আসাদ, নুপুর, নাইম, দিলরুবা, মুর্শেদ, সোহেল, আরো একজন ৯৬ ব্যাচ গ্রুপের বন্ধু নয় তবে সে আমার সঙ্গে এক সঙ্গেই চলাফেরা করে; যার সহযোগিতা না পেলে হয়তোবা অনুষ্ঠানের দিন গেঞ্জি দেওয়াই সম্ভব হতো না! তার নাম হলো হাবিব। এছাড়াও যাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর হয়েছে একেএম নুরুজ্জামান রুবেল, আব্দুল হাকিম, রেজাউল, আখি আনোয়ার, রুমেন, সাদী, আব্দুল কাদের, রেহেনা রহমান, সোহেল, জাকির, আব্দুল্লাহ আল মামুন, শাহেনশাহ, আরটিএন মহসিন, গাজী মহসিন, জসিম উদ্দিন, জি এম রাজ, সাজেদা খান, শামীম, আক্তার, নুরনবী সরকার, হাজী হাফিজ, মারুফা, জলি, কলি রহমান, সাদেকুল, সানজিদা, আমিনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সেলিনা, জেসিকা, সোহেল চৌধুরী, সুলতানা চৌধুরী। সেই সাথে আজকে যারা উপস্থিত হয়েছো তাদের সকলের।


বন্ধুরা, যেকোনো একটা অনুষ্ঠান করতে গেলে অনুষ্ঠানের নির্দিষ্ট দিনের আগে থেকে অনেকে পরিশ্রম, মেধা, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করে। যা আমরা হয়তো অনুষ্ঠানের দিন দেখি না। অথচ যেদিন অনুষ্ঠান হয় তার আগে এ অনুষ্ঠানের ফাউন্ডেশন দিতে গিয়ে অনেক ত্যাগ এবং তিতিক্ষার প্রয়োজন হয়। সুতরাং যারা অনুষ্ঠানকে সফল করতে অনুষ্ঠানের আগ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকেও অনুষ্ঠানের সময় যথাসাধ্য মূল্যায়ন করার চেষ্টা করা হয়। আবার অনুষ্ঠানের দিন অনেক বন্ধুর অনেক আবদার থাকে কিন্তু সময় স্বল্পতার জন্য অনেক সময় অনেক বন্ধুর চাওয়া পাওয়া মিলানো যায় না। তবু সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বন্ধুদের মনের মত করে প্রোগ্রাম সাজাতে। এরপরও হয়তো অনেক বন্ধু বিভিন্ন পারফর্ম আমরা মিস করে ফেলেছি আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আল্লাহ চাহে তো আগামীতে আমরা আবারও আমাদের মন খুলে এরকম করে অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাবো। 


আরেকটা বিষয় সোনার বাংলার প্রোগ্রামে সব সময় খাবারের মান এবং পর্যাপ্ত খাবার রাখা হয় যাতে বন্ধুরা কষ্ট করে এসে খাবারে কোনো ঘাটতি যেন না পায়। দিন ব্যাপী চা এবং বিকেলে হালকা নাস্তার ব্যবস্থাও ছিল। এবং একজন বন্ধুকে আর্থিক সহযোগিতাও করা হয়। পরবর্তীতে অনেক গ্রুপের অনেক অনুষ্ঠান আছে সেগুলারও দাওয়াত পৌঁছে দেয়া হয়েছে আজকে। ছিল প্রফেশনাল শিল্পীর গান যা সবাইকে অনেক আনন্দ দিয়েছে।
বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি হাসি গান আনন্দ আড্ডা এবং প্রশংসায় বুঝাই যায় আজকের অনুষ্ঠান কতটুকু সফল এবং সার্থক হয়েছে।


শেষ একটা কথা বলি যে কোন অনুষ্ঠান করতে হলে দক্ষ এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। দক্ষ হাতে মোকাবেলা করতে হয়। আমরা আমাদের দক্ষতা দিয়ে আগে থেকে সকল প্রস্তুতি সম্পন্ন রেখেছিলাম যাতে অনুষ্ঠানটা খুব সুশৃংখলভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ আমাদের আয়োজক কমিটি অত্যন্ত দক্ষতার সাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার চেষ্টা করে গেছে।
এ সফলতা সোনার বাংলা ৯৬ ব্যাচের, এ সফলতা আয়োজক কমিটির, এ সফলতা বাংলাদেশের সকল ৯৬ ব্যাচের বন্ধুদের, সর্বোপরি এ সফলতা আজকে উপস্থিত ৯৬ ব্যাচের সকল বন্ধুদের।
যেটুকু ভুল ত্রুটি ছিল তা একান্ত আমার, যতটুকু ব্যর্থতা ছিল সে শুধুই আমার, যতটুকু অসংগতি আর অপূর্ণতা ছিল সবটুকুর দায় ই আমি নিচ্ছি। আমার ভুলগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো।
সাইফুল ইসলাম চৌধুরী টুটুল
সোনার বাংলা ৯৬ ব্যাচ

Side banner

উপ-সম্পাদকীয় বিভাগের আরো খবর